ডেঙ্গুতে ৭২ ঘণ্টায় ২৭ মৃত্যু,..
প্রকাশ: 7 October 2026 । 18:25 | আপডেট: 7 October 2026 । 18:25
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৭ জনের।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০ জন, খুলনায় ৩৭৬, চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০০, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ১৭৬ এবং রংপুরে ৩৮ জন ভর্তি হয়েছেন।
এর আগে মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। তার আগের দিন মারা যান ৯ জন। ফলে অক্টোবরের প্রথম ছয় দিনেই ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.