মেসিকে সম্মানসূচক ডক্টরেট দিল বুয়েনস..

প্রকাশ: 7 October 2026 । 17:19 | আপডেট: 7 October 2026 । 17:19

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দিয়েছে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়। বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে তাকে ‘ডক্টর অনোরিস কসা’ উপাধিতে ভূষিত করা হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে মেসিকে অভিনন্দন জানিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডধারী মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করেন। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মেসি ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বকাপে ৩৪ ম্যাচে তার গোল ২১টি। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও এখনো সক্রিয় রয়েছেন তিনি। বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!