আগৈলঝাড়ায় জলাসয়ে পোনা মাছ অবমুক্তকরণ..

প্রকাশ: 6 October 2026 । 17:52 | আপডেট: 6 October 2026 । 17:52

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশাল:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাজস্ব খাতের আওতায় জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। এই কর্মসূচির আওতায় রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানজিম হোসেন তমাল,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোর্শেদ সজীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!