মৌলভীবাজার জেলার মাধ্যমিকে শ্রেষ্ঠ গুণী..

প্রকাশ: 6 October 2026 । 16:50 | আপডেট: 6 October 2026 । 17:30

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজার জেলার মাধ্যমিক পর্যায়ে ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন।

৫ অক্টোবর মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায় মিলিয়ে জেলার আটজন শিক্ষককে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলা থেকে মাধ্যমিক পর্যায়ে একমাত্র শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন মোহাম্মদ আল আমিন। তিনি জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

মোহাম্মদ আল আমিন এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে তিনি ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করেছেন।

একই শিক্ষক পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে তাঁর এ অর্জনকে বিশেষ সাফল্য হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!