আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে..

প্রকাশ: 6 October 2026 । 17:07 | আপডেট: 6 October 2026 । 17:07

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় ৩০ জন বিভিন্ন পেশাজীবীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর)  সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, প্রশিক্ষক পার্থ সারথি দেউরী, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক পেশাজীবীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত সমতা উন্নয়ন এবং ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা, আচরণগত দক্ষতা, গ্রাহকসেবা, কর্মক্ষেত্রে ইতিবাচক আচরণসহ বিভিন্ন সফট স্কিল বিষয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই এ কার্যক্রম সীমাবদ্ধ নয় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও আয় বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির মাধ্যমে জীবনমানের টেকসই উন্নয়ন ঘটানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীরা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। পাশাপাশি এসব দক্ষতা তাদের আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!