উপকূলে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল..

প্রকাশ: ১ আগস্ট ২০২৩ । ১৯:৫৯ | আপডেট: ১ আগস্ট ২০২৩ । ১৯:৫৯

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়েছে উঠেছে। মঙ্গলবার সকাল থেকেই উপকূলের বেশির ভাগ এলাকায় থেমে থেমে ভাড়ি বৃষ্টিপাত হচ্ছে।
উপকূলে নদ-নদীর পানির উচ্চতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও অনেকাংশেই বেড়েছে। এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অধিদপ্তর। তাই পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এছাড়াও গভীর সমুদ্রে যাওয়া সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!