বড়াইগ্রামে নিখোঁজের ৫দিন পর নির্মানাধীন..
প্রকাশ: 6 October 2026 । 16:49 | আপডেট: 6 October 2026 । 16:49
আবু মুসা, বড়াইগ্রাম করেসপন্ডেন্ট, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৫দিন পর নির্মানাধীন বাড়ি থেকে শফিকুল ইসলাম নামে এক পরিবহণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়,বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর গ্রচ্ছগ্রামে বসবাসকারী পরিবহণ শ্রমিক শফিকুল ইসলাম গত ১ অক্টোবর নিখোঁজ হয়। আজ মঙ্গলবার সকালে তার পাশের একটি নির্মানাধীন বাড়ি থেকে গন্ধ বেড় হতে থাকায় স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে ঘরের ভেতরে শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি শফিকুলকে হত্যা করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে পোস্ট মার্টমের পর রিপোর্ট পেলে জানা যাবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.