যুক্তরাষ্ট্র–ইরান মধ্যস্থতা নিয়ে পাকিস্তান সফরে..
প্রকাশ: 6 October 2026 । 11:38 | আপডেট: 6 October 2026 । 11:38
অনলাইন ডেস্ক
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন। খবর আল-জাজিরার।
সোমবার (৫ অক্টোবর) কর্মকর্তারা জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে গুতেরেসের।
সফরকালে তিনি পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় সহায়তায় ইসলামাবাদের ভূমিকা নিয়েও আলোচনা হবে।
গুতেরেস প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে ২০২২ সালে ভয়াবহ বন্যার সময় পাকিস্তান সফর করেছিলেন জাতিসংঘ মহাসচিব।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.