খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের ৩০ কোটি..

প্রকাশ: 5 October 2026 । 21:14 | আপডেট: 5 October 2026 । 21:14

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বর্তমান বাজারদরে এ অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।

সোমবার (৫ অক্টোবর) ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম।

‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’-এর আওতায় এ ঋণ দেওয়া হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে অর্থ বিভাগ। এতে সমন্বয় করবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

প্রকল্পের মূল লক্ষ্য রোপণ মৌসুমে প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা এবং বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য সার সহজলভ্য করা। এর মাধ্যমে কৃষি উৎপাদন ধরে রাখা ও খাদ্য নিরাপত্তায় অবদান রাখার কথা জানিয়েছে ইআরডি।

চুক্তি অনুযায়ী, ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!