শিক্ষাখাতে এ বছর সর্বোচ্চ বরাদ্দ..

প্রকাশ: 5 October 2026 । 19:59 | আপডেট: 5 October 2026 । 20:50

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের ইতিহাসে এবারই জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরে শিক্ষাখাতে বাজেট ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরই শিক্ষার্থীরা নতুন সিলেবাসের বই পাচ্ছে। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে কোনো শিশু শিক্ষাবঞ্চিত থাকবে না। শিক্ষার্থীরা যেন বইবিমুখ না হয়, সেজন্য আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

কারিগরি ও ব্যবহারিক জ্ঞানকে অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাদানের কৌশলে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। প্রযুক্তিকে শিক্ষকতার বিকল্প নয়, বরং সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও বিনামূল্যে ওয়াইফাই সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় টিচার্স ট্রেনিং কলেজগুলো আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষকতা কোনো বিকল্প বা উপায়হীন পেশা হতে পারে না। মেধাবীরা যেন শিক্ষকতাকে প্রথম পছন্দের পেশা হিসেবে বেছে নেন, সে অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!