মেসিকে ছাড়া আর্জেন্টিনা এগোবে, তবে..
প্রকাশ: 5 October 2026 । 20:04 | আপডেট: 5 October 2026 । 20:04
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ সময় ঘনিয়ে এসেছে। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচকে সামনে রেখে আবেগঘন মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি বিদায় নিলে আর্জেন্টিনা এগিয়ে যাবে, তবে দলটি আর কখনো আগের মতো থাকবে না।
বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে কথা বলেন স্কালোনি। মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মনুমেন্তালে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে মেসির।
স্কালোনি বলেন, মেসির উপস্থিতি শুধু সতীর্থদের নয়, প্রতিপক্ষ ও সমর্থকদের কাছেও বিশেষ অনুভূতি তৈরি করে। মাঠে মেসির যে প্রভাব, এমন অভিজ্ঞতা তিনি আর কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখেননি।
মেসির পেশাদারিত্বেরও প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ। তার মতে, অনুশীলনে মেসি সবার আগে আসেন, সবার শেষে বের হন এবং নিজের শরীর ও প্রস্তুতির বিষয়ে অত্যন্ত যত্নশীল। সতীর্থদের জন্যও তিনি অনুকরণীয় এক উদাহরণ।
মেসিকে ছাড়া আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই পথচলা চালিয়ে যাবে জানিয়ে স্কালোনি বলেন, জাতীয় দল থাকবে, খেলাও চলবে; তবে মেসিকে ছাড়া দলটি আগের চেহারায় থাকবে না।
এদিকে মেসির শেষ ম্যাচ ঘিরে মনুমেন্তালে দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টিকিটের জন্য অনুরোধ আসছে বলেও জানিয়েছেন স্কালোনি। তার ধারণা, স্টেডিয়াম একাধিক হলেও সবগুলোই পূর্ণ হয়ে যেত।
মেসির বিদায়ী ম্যাচটি আবেগঘন হবে উল্লেখ করে স্কালোনি বলেন, মেসির সঙ্গে মাঠে আনন্দ ও সাফল্যের অংশীদার হওয়া সতীর্থদের জন্যও এটি বিশেষ একটি মুহূর্ত। এমন ঐতিহাসিক সময়ের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।
আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি জানান, দায়িত্বে থেকে যাওয়ার জন্য তার ওপর কোনো চাপ নেই। পাশাপাশি কোচিংয়ের বড় দায়িত্বের মধ্যেও ব্যক্তিগত জীবন উপভোগ করে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.