ইরানে স্থলযুদ্ধের প্রস্তুতি, নারীদেরও দেওয়া..

প্রকাশ: 5 October 2026 । 13:31 | আপডেট: 5 October 2026 । 13:31

অনলাইন ডেস্ক

ইরানে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতিতে বেসামরিক জনগণকেও সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানে নারীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবককে অস্ত্র চালনা ও সামরিক প্রশিক্ষণের প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স ও এপি।

রয়টার্সের সোমবারের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, তেহরানে নারী স্বেচ্ছাসেবকদের অস্ত্র চালনা ও সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুদ্ধ শুরু হলে নিজেদের পরিবার ও সম্প্রদায়কে রক্ষার জন্য প্রস্তুত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এপির প্রতিবেদনে বলা হয়, তেহরানের একটি সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে নারী স্বেচ্ছাসেবকেরা অ্যাসল্ট রাইফেল চালানো, দড়ি বেয়ে ওঠা ও জিপলাইনে চলার অনুশীলন করছেন।

রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যুদ্ধে জনসাধারণের অংশগ্রহণে উৎসাহিত করতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৩ অক্টোবর তেহরানের হাফত-এ তির স্কয়ারে নিবন্ধিত নাগরিকেরা সশস্ত্র সামরিক মহড়ায় অংশ নেন।

মহড়ায় ইরানি সেনাবাহিনীর কমান্ডার, বাসিজ বাহিনীর কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট উদ্যোগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!