আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া..
প্রকাশ: 4 October 2026 । 20:38 | আপডেট: 4 October 2026 । 20:38
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তানজানিয়ার উদ্দেশে যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস. কে. আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিনে, ৯ অক্টোবর, আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, সম্মেলনের বিভিন্ন কার্যক্রম ও নির্ধারিত বৈঠক শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.