অনিয়মের দায়ে এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের..
প্রকাশ: 4 October 2026 । 19:25 | আপডেট: 4 October 2026 । 19:25
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
ন্যায্য মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরোপ করা মোট ২০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে এলপিজি সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের ন্যায্য মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.