২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন..

প্রকাশ: 4 October 2026 । 19:22 | আপডেট: 4 October 2026 । 19:22

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চলতি অর্থবছরে অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। একই সঙ্গে দেশের মেডিকেল অক্সিজেন ব্যবস্থার অগ্রগতি মূল্যায়নে ‘অক্সিজেন অ্যাকসেস স্কোরকার্ড’ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট’-এর সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (সিএইচআইপিএস) ও বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কোভিড মহামারির অভিজ্ঞতা এবং ২০২৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেজোলিউশনের পর মেডিকেল অক্সিজেন স্বাস্থ্য নিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে চিকিৎসা খাতে অক্সিজেন ব্যবস্থাপনাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অক্সিজেন ব্যবস্থাপনায় অতীতে সমন্বয়ের ঘাটতি ছিল। কোথাও সরঞ্জামের পুনরাবৃত্তি হয়েছে, আবার কোথাও সরঞ্জাম থাকলেও তা চালু ছিল না। এ সমস্যা দূর করতে মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে। চলতি অর্থবছরেই অন্তত ২০টি জেলায় সমন্বিত অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

২০২৬ থেকে ২০৩০ সালের জন্য জাতীয় অক্সিজেন রোডম্যাপ প্রণয়ন এবং স্বাস্থ্য খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। চিকিৎসা পাঠ্যক্রমে অক্সিজেন থেরাপির ব্যবহারিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করতে বিএমডিসি ও নার্সিং কাউন্সিলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধী শিশুদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে আধুনিক ও মানসম্পন্ন অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে আইনগত কাঠামো ও মান নির্ধারণের কাজ শুরু হয়েছে। এতে কার্যকর অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে সাশ্রয়ী, সমতাভিত্তিক ও টেকসই মেডিকেল অক্সিজেন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!