শান্তিতে ঘুমাতে না পারলে সেই..
প্রকাশ: 4 October 2026 । 18:27 | আপডেট: 4 October 2026 । 18:27
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা করতে সক্ষম।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। স্বাস্থ্য খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে তিনি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করেন। তার ভাষ্য, আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি। তাকে ঘিরে আনা অভিযোগও ‘হাজার ভাগ মিথ্যা’ বলে মন্তব্য করেন তিনি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, তারা ডেঙ্গুকে মহামারির মতো দেখছেন। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, জনগণের টাকা চুরি করা হলে তারা আর বসে থাকবেন না। সরকার নিজে কিছু করবে না, আবার অন্যদেরও কিছু করতে দেবে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণ যে সরকারের কাছে শান্তিতে ঘুমাতে পারে না, সেই সরকারের প্রয়োজন নেই। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে সক্ষমদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথাও বলেন জামায়াতে ইসলামীর আমির।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.