আজ বিশ্ব প্রাণী দিবস

প্রকাশ: 4 October 2026 । 14:04 | আপডেট: 4 October 2026 । 14:04

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাণীদের অধিকার, কল্যাণ এবং তাদের প্রতি মানুষের সদয় আচরণের বার্তা ছড়িয়ে দিতে প্রতিবছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস।

১৯২৫ সালের ২৪ মার্চ জার্মান লেখক হেনরিক জিম্মারমেন জার্মানির বার্লিনে প্রথম প্রাণী দিবস পালন করেন। পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে পরিবেশবিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণী কল্যাণবিষয়ক নানা কর্মসূচি আয়োজন করা হয়। যুক্তরাজ্যভিত্তিক ‘ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন’সহ বিভিন্ন প্রাণী কল্যাণমূলক সংগঠন দিবসটি পালন করে থাকে।

দিবসটির মূল লক্ষ্য প্রাণীদের প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং প্রাণী সংরক্ষণ ও কল্যাণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!