নেপাল-চীন সীমান্তে ৩৭ দিন পর..

প্রকাশ: 4 October 2026 । 13:55 | আপডেট: 4 October 2026 । 13:55

অনলাইন ডেস্ক

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তিনি নিরাপদে মালয়েশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছে ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)।

শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র মনিভান্নান রেথিনাম এক বিবৃতিতে জানান, নেপাল ভ্রমণে যাওয়া ওই পর্যটক কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। তার সন্ধান পাওয়ায় নিখোঁজ অন্য মালয়েশিয়ানদের পরিবারগুলোর মধ্যেও স্বস্তি ফিরেছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ আগস্ট বন্যার এক দিন আগে বিকেল ৩টা ২৬ মিনিটে নাগথালি ভিউপয়েন্ট এলাকায় ওই পর্যটককে সর্বশেষ দেখা যায়। পরে সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ও খাবার পানির সংকটে তিনি দুর্গম এলাকায় আটকা পড়েন।

এর আগে ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, নেপালে বন্যার পর ৫৫ জন মালয়েশিয়ান নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।

নেপালের দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশটির পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী, ভারত, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও চীনসহ ৩০টির বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!