ধোনিকে ছুঁয়ে নতুন রেকর্ডের পথে..

প্রকাশ: 4 October 2026 । 13:51 | আপডেট: 4 October 2026 । 13:51

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতের পাঁচ নম্বর ব্যাটারদের অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন লোকেশ রাহুল। ৮৭ বলে ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কা।

৭৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। পাঁচ নম্বরে ব্যাটিং করে ভারতের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড যুবরাজ সিংয়ের—সাতটি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন রাহুলের। তিনি পেছনে ফেলেছেন কলম্বোতে যুবরাজের ১১০ রানের ইনিংসকে।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় স্বীকৃত উইকেটকিপার ব্যাটার হলেন রাহুল। ২৭ বছর আগে রাহুল দ্রাবিড়ের গড়া কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি।

নিউ চণ্ডীগড়ের মাঠে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন লোকেশ রাহুল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!