ভারতে ৪-০ গোলের বড় জয়..

প্রকাশ: 4 October 2026 । 13:46 | আপডেট: 4 October 2026 । 13:46

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সহজ জয় পেয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির দল স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে।

ম্যাচের ২৮ মিনিটে এস্তেভাওর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে স্যামুয়েল লিনোকে মাঠে নামান আনচেলত্তি। ৫৮ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন লিনো। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

চোটের কারণে ম্যাচটিতে ব্রাজিলের হয়ে খেলেননি রাফিনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ডান উরুতে চোট পাওয়ায় সতর্কতার অংশ হিসেবে তাকে একাদশে রাখা হয়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!