যুদ্ধ নয়, উন্নতি ও স্থিতিশীলতা..

প্রকাশ: 3 October 2026 । 21:37 | আপডেট: 3 October 2026 । 21:37

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, চীন, যুক্তরাষ্ট্রসহ পরাশক্তিগুলো বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা করুক—এটাই প্রত্যাশা।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ, নিরাপত্তা ইস্যু, ভূখণ্ড দখল বা শোষণের বিষয়ে আগ্রহী নয়। দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশকে ভোগাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের প্রতিযোগিতা সহজে শেষ হওয়ার নয়। এর পেছনে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা রয়েছে।

ভারত ও চীনের অর্থনৈতিক অগ্রগতির তুলনা করে পার্থ বলেন, ১৯৮০ ও ১৯৯০-এর দশকে দুই দেশ প্রায় একই অবস্থানে থাকলেও চীন কৃষি থেকে উৎপাদনমুখী শিল্পে গুরুত্ব দেয়। অন্যদিকে ভারত কৃষি থেকে সেবা খাতে বেশি মনোযোগ দেয়। ফলে চীন দ্রুত এগিয়ে যায়।

বাংলাদেশের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের প্রধান চিন্তা খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা। যুদ্ধ বা অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় বাংলাদেশের নেই। অন্যদের সংঘাতের প্রভাবেও বাংলাদেশকে বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!