এনওসি পেল সালমানের ‘মাতৃভূমি’, নভেম্বরে..
প্রকাশ: 3 October 2026 । 21:21 | আপডেট: 3 October 2026 । 21:21
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে মুক্তির পথে এগোচ্ছে সালমান খান অভিনীত দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সংশোধিত সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাটিকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিয়েছে।
গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি আগে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামে পরিচিত ছিল। সিনেমার বিষয়বস্তু নিয়ে আপত্তি ও ভারত-চীন সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পরিচালক অপূর্ব লাখিয়া নতুন করে চিত্রনাট্য সাজানোর পাশাপাশি সিনেমাটির প্রায় ৪০ শতাংশ দৃশ্য নতুন করে শুট করেছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। সংশোধিত সংস্করণে চীন ও গালওয়ান সংঘাতের সরাসরি উল্লেখ কমিয়ে কিছু কাল্পনিক দৃশ্য, গান ও রোমান্টিক অংশ যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এনওসি পেলেও এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) চূড়ান্ত ছাড়পত্র প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সরকারি অনুমোদনের পর সেই প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
সবকিছু ঠিকঠাক এগোলে দীপাবলির মৌসুমে সিনেমাটি মুক্তি পেতে পারে। আপাতত ১৩ নভেম্বর মুক্তির তারিখ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে অক্টোবরের মধ্যে সিবিএফসির ছাড়পত্র পাওয়ার ওপরই মুক্তির পরিকল্পনা নির্ভর করছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.