রাজশাহীতে পিস স্কুলের বার্ষিক শিক্ষা..
প্রকাশ: 3 October 2026 । 19:33 | আপডেট: 3 October 2026 । 19:33
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, সাংস্কৃতিক প্রতিভা, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র উদ্যোগে “বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জহুর আলী, বিশিষ্ট সমাজসেবী সাবরিনা শারমিন বনি, রাজশাহী ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ফাতিমা সিদ্দিকা এবং রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. জহিরুল ইসলাম ফারুক। স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী পিস স্কুল অ্যান্ড কলেজ চেয়ারম্যান ডাঃ এম. মুর্শেদ জামান মিঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্যবই ভিত্তিক শিক্ষা নয়, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা, সৃজনশীলতা ও মূল্যবোধের সমন্বয় প্রয়োজন। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানী, দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী গান, নাতে রাসুল, হাদিস উপস্থাপন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, তিন ভাষায় বক্তব্য, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, ছেলেদের ও মেয়েদের কোরিওগ্রাফি এবং ‘চবধপব ঝড়হম’ ছিল অসাধারণ। এছাড়াও উপস্থাপনা-স্ক্রিপ্টে বাংলা, ইংরেজি ও আরবি—তিন ভাষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস তুলে ধরার বিভিন্ন পর্ব রাখা হয়েছিল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হজ্জ ও জানাজা বিষয়ে শিক্ষামূলক প্রদর্শনী। যার মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানকে বাস্তবধর্মী ও উপস্থাপনামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.