ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৮..

প্রকাশ: 3 October 2026 । 18:17 | আপডেট: 3 October 2026 । 18:17

মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-

ডেঙ্গুর বিস্তার রোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অনিয়মের দায়ে আটটি মামলা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে র‌্যালি, মোবাইল কোর্ট, লার্ভিসাইড স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন ঝালকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দিলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!