ইরান ঘিরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে..
প্রকাশ: 2 October 2026 । 18:14 | আপডেট: 2 October 2026 । 18:14
অনলাইন ডেস্ক
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর ল্যান্ডিং গ্রুপ মোতায়েন হতে পারে।
ইতোমধ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ এবং মেকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। মেকিন আইল্যান্ডের সঙ্গে দুই হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে।
মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ মোতায়েনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত নৌ ও বিমান সক্ষমতা যুক্ত হবে। বর্তমানে অঞ্চলটিতে থাকা দুই বিমানবাহী রণতরীর সঙ্গে নতুন রণতরী যুক্ত হলে নভেম্বরের শেষ নাগাদ মোট তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সেখানে থাকতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সামরিক সমাবেশের ফলে ইরানকে ঘিরে পরিস্থিতি মোকাবিলায় মার্কিন নেতৃত্বের সামনে আরও বিস্তৃত সামরিক বিকল্প থাকবে। তবে নতুন বাহিনীকে ঠিক কোন কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে মার্কিন কর্মকর্তা নির্দিষ্ট করে কিছু বলেননি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.