আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে..

প্রকাশ: 2 October 2026 । 17:56 | আপডেট: 2 October 2026 । 17:56

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশাল:-

“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও নিরুপম মজুমদার বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার ও সম্পদের অপচয় কমানোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। তিনি কৃষিসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!