আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি..
প্রকাশ: 1 October 2026 । 23:07 | আপডেট: 1 October 2026 । 23:07
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরূপম মজুমদার।
আগৈলঝাড়া একাদশ’র আয়োজনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল হোসেন মোল্লা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরূপম মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মাসুদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী আগৈলঝাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতা বিশ্বাস, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, শামসুল হক খোকন, কার্তিক চন্দ্র বেপারী, আগৈলঝাড়া একাদশের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা,
সরকারী আগৈলঝাড়া কলেজের ইংরেজি প্রভাষক আকন মোঃ কামরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো ফারুন ফকির, আগৈলঝাড়া প্রেসক্লাব’র সভাপতি মোঃ শামিমুল ইসলাম শামিম, আগৈলঝাড়া একাদশের সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক হাওলাদার, সাবেক অধিনায়ক মোঃ কামরুল ইসলাম জুয়েল মোল্লা, টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ ফারুক আকনসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় আমবৌলা ইউনাইটেড ক্লাব বনাম নাঘিরপার একাদশ অংশ গ্রহণ করে, খেলায় নাঘিরপাড় একাদশ ৩-১ গোলে আমবৌলা ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা পরিচালনায় করে (রেফারী) সুশান্ত মজুমদার,মোঃ শহিদুল ইসলাম, নরেন্দ্র নাথ হালদার। টুর্নামেন্টে আগৈলঝাড়ার মোট ১২ টি ফুটবল দল অংশগ্রহণ করবে।
যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রিক, উপজেলার বাহিরের কোন খেলোয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না, এতে আগৈলঝাড়া উপজেলায় ভাল মানের খেলোয়ার তৈরী হবে এবং খেলার মানউন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন মোল্লা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.