কমলগঞ্জে পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: 1 October 2026 । 21:08 | আপডেট: 1 October 2026 । 21:30

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের কমলগঞ্জে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার বিনামূল্যে ৪র্থ ডোজ পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

কমলগঞ্জ উপজেলায় এ কর্মসূচির আওতায় ১৭ হাজার পিপিআর ভ্যাকসিন এসেছে। উদ্বোধনের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৮০০টি ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কমলগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্ধীপ তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কুমার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সন্ধীপ তালুকদার বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগের কারণে খামারি ও প্রান্তিক পশুপালকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকারের উদ্যোগে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কমলগঞ্জে ১৭ হাজার ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি পশুপালকদের নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের ছাগল ও ভেড়াকে টিকা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, পিপিআর রোগ প্রতিরোধে ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনতে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!