রূপাতলীতে চাঁদামুক্ত পরিবেশে আলফা-সিএনজি চালানোর..

প্রকাশ: 1 October 2026 । 17:48 | আপডেট: 1 October 2026 । 18:32

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় চাঁদামুক্ত পরিবেশে আলফা-সিএনজি চালাতে পারছেন বলে দাবি করেছেন চালকরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের রূপাতলী শাখার থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাওছার হোসেন ডাকুয়া ও সহ-সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এমন পরিবেশ তৈরি হয়েছে বলে জানান তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রূপাতলী এলাকায় চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের এমন প্রতিক্রিয়া পাওয়া যায়।

চালকদের দাবি, এর আগে বিভিন্নভাবে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হতো। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর থেকে তারা চাঁদা ছাড়াই গাড়ি চালাতে পারছেন।

আলফা চালক আবুল হোসেন বলেন, আগে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হতো। বর্তমানে কাউকে চাঁদা দিতে হচ্ছে না এবং তারা স্বস্তিতে গাড়ি চালাতে পারছেন।

কালাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ট্রিপপ্রতি চাঁদা দিতে হতো। কাওছার হোসেনের নেতৃত্বে এখন কাউকে চাঁদা দিতে হচ্ছে না।

সিএনজি চালক সোহাগ বলেন, তিনি ১৭ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। আগে চাঁদা না দিলে হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে এমন পরিস্থিতি নেই বলেও জানান।

চালক মো. নয়ন বলেন, চাঁদামুক্ত পরিবেশের পাশাপাশি কোনো শ্রমিক অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রমিকদের বিপদে সহযোগিতা পাওয়ায় তারা সন্তুষ্ট।

চালক ও শ্রমিকরা জানান, তারা চাঁদাবাজিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সংগঠনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!