শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে দাঁড়াশ সাপ..
প্রকাশ: 1 October 2026 । 17:47 | আপডেট: 1 October 2026 । 17:47
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলে একটি বাড়ির রান্নাঘর থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় মানিক মিয়ার বাড়ির রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, ওই সময় মানিক মিয়ার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ রান্নাঘরে রাখা লাকড়ির ওপর একটি সাপ দেখতে পেয়ে তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন ছুটে এসে সাপটি দেখতে পান। সাপটি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন এবং কেউ কেউ সেটিকে মেরে ফেলতে চান।
এ সময় এলাকাবাসীর মধ্যে বাবু নামের একজন ব্যক্তি সাপটি না মারার জন্য সবাইকে অনুরোধ করেন এবং বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
এদিকে লোকজনের চিৎকার-চেঁচামেচিতে সাপটি লাকড়ির নিচে চলে যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে প্রায় ৪০ মিনিট ধরে লাকড়িগুলো একে একে সরিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে লাকড়ির নিচে লুকিয়ে থাকা দাঁড়াশ সাপটির সন্ধান পাওয়া যায়। পরে কোনো ধরনের আঘাত না করে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার করা দাঁড়াশ সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে না মেরে দ্রুত নিকটস্থ বন্যপ্রাণী বিভাগকে খবর দিতে হবে অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানাতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.