ঝালকাঠি সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির..

প্রকাশ: 30 September 2026 । 19:50 | আপডেট: 30 September 2026 । 19:50

মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-

ঝালকাঠি সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান তালুকদার, কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ. রহিম মিয়া এবং নথুল্লাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!