যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার..

প্রকাশ: 30 September 2026 । 19:23 | আপডেট: 30 September 2026 । 19:23

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি তানিয়া রব।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যুবসমাজ শুধু দেশের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও অন্যতম প্রধান শক্তি। তরুণদের শুধু ভোটার হিসেবে নয়, রাষ্ট্র ও সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার হিসেবে দেখতে হবে।

তানিয়া রব বলেন, তরুণদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহিমূলক হতে হবে।

তিনি বলেন, যুব পরিষদ তরুণদের সংগঠিত করে সচেতন, অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন। সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, হৃদয়ে পতাকা ২রা মার্চের সভাপতি কবি সাহানা সুলতানা, যুব পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মাহফুজ আলম জাহিদ, মোহাম্মদ মাকসুদুল হক স্বাধীনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!