সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা..

প্রকাশ: 30 September 2026 । 19:17 | আপডেট: 30 September 2026 । 19:17

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।

পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় গিয়ে তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দেন। এ সময় ওয়াকিটকি, আইডি কার্ড ও সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি দেখিয়ে বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। টাকা না দিলে গ্রেফতার ও হয়রানির ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা তাদের আটক করেন। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ প্যান্ট ও টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে।

সদর মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!