সাইবার অপরাধ দমনে চট্টগ্রামে ডিজিটাল..

প্রকাশ: 30 September 2026 । 14:17 | আপডেট: 30 September 2026 । 14:19

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবরে এসব ল্যাব উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

পুলিশের জন্য পূর্ণাঙ্গ ও বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজও চলছে। সিআইডি জানিয়েছে, এ ইউনিট গঠনের জন্য গত ২১ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধে মোট ১৯১টি মামলা হয়েছে। এর মধ্যে জিআর মামলা ৩২টি এবং সিআর মামলা ১৫৯টি। এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১০১ জনকে।

পুলিশ জানিয়েছে, হ্যাকিং, ভুয়া লিংক ও ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, পরিচয় ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি, অনলাইন ব্ল্যাকমেইল এবং আর্থিক প্রতারণার মতো অপরাধ বাড়ছে। সাম্প্রতিক সময়ে এআই-ভিত্তিক ভয়েস ও ভিডিও ক্লোনিং বা ডিপফেক ব্যবহার করেও প্রতারণার নতুন চক্র সক্রিয় হয়েছে।

সাইবার অপরাধ তদন্তে দক্ষতা বাড়াতে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণও জোরদার করা হচ্ছে। সম্প্রতি ৩৩২ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের আওতায় আনতে ১০ দিনের বিশেষ ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্স চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এসব কর্মকর্তা মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি ও ইন্টারনেটের অপব্যবহার মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও উন্নত ল্যাব পরিদর্শন নিয়েও আলোচনা চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!