ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১..
প্রকাশ: 30 September 2026 । 14:10 | আপডেট: 30 September 2026 । 14:10
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
লামিন ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে স্পেন। ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করা স্পেন ম্যাচের শেষ পর্যন্ত সেই দাপট ধরে রেখে বড় জয় তুলে নেয়।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। তবে ২৮ মিনিটে দিওন বেলিয়োর হেডে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর মার্ক পুবিলের গোলে আবারও এগিয়ে যায় স্পেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে স্পেন। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন ইয়ামাল। শেষ মুহূর্তে ৮৯ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে স্পেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.