১৮ বাজারে রপ্তানি বৈচিত্র্য আনতে..
প্রকাশ: 29 September 2026 । 20:00 | আপডেট: 29 September 2026 । 20:00
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের রপ্তানি আয় বাড়াতে এবং তৈরি পোশাকনির্ভরতা কমাতে পণ্য ও বাজার—উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনার সমন্বিত কৌশল প্রণয়ন করছে সরকার। বিশ্বের ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গন্তব্যের বাজার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করে পৃথক রপ্তানি কৌশল তৈরি করা হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি : প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডাইভার্সিফিকেশন অ্যাক্রস ১৮ কি ট্রেডিং ডেস্টিনেশনস’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, ১৮টি বাজারের জন্য দেশভিত্তিক প্রোফাইল ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বাংলাদেশের রপ্তানি অংশ, প্রতিযোগী দেশ, সম্ভাবনাময় পণ্য, বিদ্যমান বাধা এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন রপ্তানি পণ্য চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান পণ্যের বাজার সম্প্রসারণ এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।
কর্মশালায় সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রপ্তানি বহুমুখীকরণে পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিকেও গুরুত্ব দিতে হবে। তথ্যপ্রযুক্তি, দক্ষতাভিত্তিক অর্থনীতি, প্রযুক্তির ব্যবহার এবং ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আলোচনায় ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সেবা খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, ১৮টি গুরুত্বপূর্ণ বাজারকে কেন্দ্র করে এই কৌশল রপ্তানির ভিত্তি বিস্তৃত ও দীর্ঘমেয়াদে টেকসই করতে সহায়ক হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.