অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল
প্রকাশ: 29 September 2026 । 19:52 | আপডেট: 29 September 2026 । 19:52
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে রাফিনিয়ার পেনাল্টিতে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ব্রিসবেনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভান্দেরসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল।
এরপর সার্কাতির গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। কিছুক্ষণ পর মেটকাফের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির আগে ড্যানিলোকে ফাউল করা হলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ২-২ করেন রাফিনিয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ড্যানিলোর পাস ধরে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে গিয়ে এন্ড্রিককে বল বাড়ান। এন্ড্রিকের ফিরিয়ে দেওয়া বলে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো গিমারায়েস।
পরে বক্সের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করা হলে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন ভিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর আগামী শনিবার (৩ অক্টোবর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.