এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে..

প্রকাশ: 29 September 2026 । 19:45 | আপডেট: 29 September 2026 । 19:45

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে ক্রয়চুক্তি চূড়ান্ত হতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের আকাশপথের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর শক্তিশালী করতেই এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ সরবরাহের দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। এর প্রথম চালান ২০৩১ সালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর পাশাপাশি নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত সংকট মোকাবিলায় লিজের মাধ্যমে আরও ১০টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশি এয়ারলাইনসের সক্ষমতা বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানো সম্ভব হবে। নিউইয়র্কে পুনরায় ফ্লাইট চালু এবং সিডনি রুট চালুর পরিকল্পনাও রয়েছে। জাপান রুটে দ্বিতীয় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এয়ারবাস কেনায় কোনো চাপ বা শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কোনো চাপের কারণে নয়, দেশের প্রয়োজনেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটি উড়োজাহাজ কোন দেশ থেকে কেনা হবে, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!