ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে..
প্রকাশ: 29 September 2026 । 19:30 | আপডেট: 29 September 2026 । 19:30
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮, দক্ষিণ সিটিতে ২২৯ এবং দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামে ৩০১, খুলনায় ২৬৪, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৯৭, ময়মনসিংহে ১২০, রংপুরে ৫৬ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪২ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর কোনো এক মাসে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১ লাখ ২ হাজার আক্রান্তের তথ্য পাওয়া যায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.