নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ সাধারণ..

প্রকাশ: 29 September 2026 । 17:34 | আপডেট: 29 September 2026 । 17:34

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। বৈঠকে খলিলুর রহমানের দায়িত্ব পালনে নেপালের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান খানাল এবং তার মেয়াদ সফল হওয়ার কামনা করেন।

বৈঠকে সাধারণ পরিষদের সভাপতির অগ্রাধিকার এবং জাতিসংঘকেন্দ্রিক বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রতিক জলবায়ুজনিত দুর্যোগে নেপালের ক্ষয়ক্ষতি নিয়েও মতবিনিময় করেন তারা।

এদিকে, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথের সঙ্গেও বৈঠক করেন শিশির খানাল। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

শ্রীলঙ্কার সরকারের অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান খানাল। বৈঠকে বাণিজ্য, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ এবং জনগণের মধ্যে সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন দুই মন্ত্রী। পাশাপাশি বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!