বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, র্যাংকিংয়ে এগিয়ে..
প্রকাশ: 29 September 2026 । 17:23 | আপডেট: 29 September 2026 । 17:23
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচ কর্মকর্তারা সেটি পরিত্যক্ত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী র্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে, বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ভারত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.