রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে বৃক্ষরোপণ
প্রকাশ: 29 September 2026 । 15:13 | আপডেট: 29 September 2026 । 15:13
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ১নং ওয়ার্ডে প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ১নং ওয়ার্ডের পীর সাহেব পাড়ায় প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলে প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোহন আলী, আখলেছুর রহমান সাজিম, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম জাভেদ টিংকু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মনজুর কাদের স্বপ্বন, কাশিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল ফেরদৌস জিন্নাহ, ২নং ওয়ার্ড যুবদল (পূর্ব) আহ্বায়ক শাহাদৎ হোসেন নবীন, ১নং ওয়ার্ড (পশ্চিম) যুবদলের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, মহানগর যুবদলের নেতা লিয়ন,আল ফারাবি রাজ,রকিসহ প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ।
বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি সার্বিকভাবে সহযোগী করেন ১নং ওয়ার্ড যুবদল(পূর্ব) এর যুগ্ম-আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ ।
রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে আয়োজক এবং স্কুলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.