ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস..

প্রকাশ: 28 September 2026 । 18:51 | আপডেট: 28 September 2026 । 18:51

মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-

“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, ঝালকাঠির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি ও সদর থানার ওসি (ক্রাইম) শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা এবং টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ।

সভায় ডিজিটাল যুগে নাগরিকদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা, অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের কার্যকর ব্যবহার এবং তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি। পাশাপাশি প্রযুক্তিনির্ভর তথ্যপ্রবাহের এই সময়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!