আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশ: 27 September 2026 । 19:20 | আপডেট: 27 September 2026 । 19:20

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশাল:-

বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

রোববার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ ঘটকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও যুগ্ম মহাসচিব এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সঞ্জয় কুমার গুপ্ত।

সুকন্ঠ ঘটকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক ফারুক আকন, উপজেলা ইসকন মন্দিরের সভাপতি সুকুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকা এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি সঞ্জয় কুমার গুপ্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি প্রয়াত সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক থাকবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুজব, অপপ্রচার বা বিশৃঙ্খলার ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া বিভিন্ন স্থানে পুলিশি চেকপোস্ট বসিয়ে কাগজপত্রবিহীন যানবাহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!