ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য..

প্রকাশ: 27 September 2026 । 18:56 | আপডেট: 27 September 2026 । 18:56

মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র ছৈলার চরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝালকাঠির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ধানসিঁড়ি ইকোপার্ককে সাংস্কৃতিক ভিলেজসহ দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি জেলার পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।

কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!