স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ :..

প্রকাশ: 27 September 2026 । 17:47 | আপডেট: 27 September 2026 । 17:47

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জ্বালানি সরবরাহ ব্যবস্থা বর্তমানে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে জ্বালানি সংগ্রহ ও সরবরাহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল।

মন্ত্রী বলেন, জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে এফএসআরইউতে আগুন লাগার ঘটনাও সরবরাহে বিলম্বের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহে কিছুটা সময় লেগেছে।

তিনি জানান, বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে এবং জ্বালানি দেশে আসছে। সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনগণের ভোগান্তি কমাতে সরকার বিকল্প উৎস থেকে বেশি দাম দিয়েও গ্যাস সংগ্রহ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে উদ্যোগ নেওয়ায় দ্রুত পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে।

জনগণ যাতে জ্বালানি সংকটে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!