সামুদ্রিক খাতকে আধুনিক ও টেকসই..

প্রকাশ: 27 September 2026 । 11:00 | আপডেট: 27 September 2026 । 13:14

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন ও পরিচালনাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আধুনিক অবকাঠামো, পরিবেশবান্ধব নৌপরিবহন, দক্ষ নাবিক এবং কার্যকর সামুদ্রিক সুশাসন সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক ও টেকসইভাবে সামুদ্রিক সম্পদ ব্যবহারের মাধ্যমে ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতির বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশের বেশি সমুদ্রপথে পরিচালিত হয়। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং বিস্তৃত নদীপথ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০২৬ সালকে ‘বাস্তবায়নের বছর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী সবুজ নৌপরিবহন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, ডিজিটাল বন্দর ব্যবস্থাপনা, হাইড্রোগ্রাফি কার্যক্রম সম্প্রসারণ, সামুদ্রিক প্লাস্টিক দূষণ রোধ এবং নাবিকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বন্দর কর্তৃপক্ষ, জাহাজ মালিক, নাবিক, সামুদ্রিক পেশাজীবী ও পরিবেশবিষয়ক সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামুদ্রিক উৎকর্ষ দেশের দৈনন্দিন কার্যক্রমে প্রতিফলিত হতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!