ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে উচ্ছ্বসিত ইয়ামাল

প্রকাশ: 27 September 2026 । 10:55 | আপডেট: 27 September 2026 । 10:55

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

উয়েফা নেশনস লিগে ওয়েম্বলির মাঠে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উচ্ছ্বসিত স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন তিনি।

ম্যাচ শেষে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ওয়েম্বলিতে জয় পাওয়া সহজ নয়। এই জয়ে দলের সবাই খুবই আনন্দিত।

নিজের গোল প্রসঙ্গে ইয়ামাল জানান, কোচের নির্দেশনা অনুযায়ী আগ্রাসী প্রেসিং করেই সাফল্য পেয়েছেন তিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন এই তরুণ ফরোয়ার্ড।

প্রতিপক্ষ বলের দখলে থাকলেও তা নিয়ে চিন্তিত নন জানিয়ে ইয়ামাল বলেন, স্পেনের দ্রুতগতির খেলোয়াড়রা কাউন্টার-অ্যাটাকে ভালো এবং দলের প্রতিটি খেলোয়াড় নিজের ভূমিকা সম্পর্কে পরিষ্কার।

দলের কৌশল ও ভারসাম্যই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন ইয়ামাল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!