ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে..

প্রকাশ: 26 September 2026 । 19:23 | আপডেট: 26 September 2026 । 19:26

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পুলিশের কোনো সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সরবরাহ করলে এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধে জড়িত হলে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অতীত অভিজ্ঞতা রয়েছে। এখন পুলিশ সদস্যদের আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে। জনগণের আস্থা অর্জন করে ‘জনগণের পুলিশ’ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে আগামী সপ্তাহে স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে বলে তিনি জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ বাহিনীর দায়িত্ব পালনে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। দেশের আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও প্রযুক্তিনির্ভরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!