৩৪ লাখ শিশুকে এমআর টিকার..

প্রকাশ: 26 September 2026 । 13:23 | আপডেট: 26 September 2026 । 13:23

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের মধ্যে টিকার বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকার আওতায় আনতে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের পর নিয়মিত এমআর টিকাদান কর্মসূচি পরিচালিত না হওয়ায় বিপুলসংখ্যক শিশু টিকার সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে হামসহ বিভিন্ন রোগে শিশুদের ঝুঁকি বেড়েছে।

তিনি বলেন, পুষ্টিহীন শিশুদের ক্ষেত্রে হাম থেকে নিউমোনিয়াসহ জটিলতা তৈরি হয়ে মৃত্যুঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

হাম ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমসহ সমাজের সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে বিশেষ এমআর টিকা দেওয়া হয়। পরে ২৮ জুনের জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে একই বয়সী ২ কোটি ২৩ লাখ শিশু অংশ নেওয়ায় টিকার বাইরে থাকা প্রায় ৪৩ লাখ শিশুর বিষয়টি শনাক্ত হয়। তাদের মধ্যে প্রায় ৩৪ লাখ শিশুকে এবার দ্বিতীয় দফার কর্মসূচির আওতায় আনা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!